ভিডিও মিউট করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৫০  
কনট্যাক্টের কাউকে কোনো ভিডিও পাঠানোর আগে সেটি মিউট করার সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘মিউট ভিডিও’ নামের এই ফিচারটি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে। বেটা ২.২১.৩.১৩ সংস্করণে এই সুবিধা পাওয়া যাচ্ছে। বেটা সংস্করণের মাধ্যমে ফিচারটির পরীক্ষা চালাচ্ছে ও গ্রাহকদের থেকে ফিডব্যাক নিচ্ছে যাতে ফিচারটির কোনো ত্রুটি বা ইস্যু পাওয়া যায় কিনা। আর এই পরীক্ষা শেষ হলে সবার জন্য উন্মুক্ত হবে ফিচারটি। যখন কেউ ভিডিও শেয়ার করতে যাবেন তার আগে মিউট ভিডিও ফিচারে ক্লিক করলে সেটি ভিডিও স্ক্রিণে প্রদর্শিত হবে। ব্যবহারকারী নির্ধারিত অংশের ভিডিও মিউট করারও সুবিধা পাবেন। টেক্সট, এডিটসহ অন্যান্য ফিচারগুলো আগের মতোই থাকছে। এছাড়া সম্প্রতি জানা গেছে, হোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইসে সেবাটি ব্যবহার করার সুবিধা আনছে। এ বিষয়ে এখনও পরীক্ষা চালাচ্ছে ফেসবুকের মালিকানাধীন কোম্পানিটি। ডিবিটেক/বিএমটি